মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে: কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

ক্যাসিনো কাণ্ডসহ নানা অপরাধে জড়িত অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সেতুমন্ত্রী বলেন, ক্যাসিনো কাণ্ডসহ কোনো অপরাধে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। 

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের গণভবনে যাওয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করুন। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গণভবনে কাউকে ডাকা হবে না। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।

যুবলীগের বয়সসীমা নির্ধারণের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুবলীগে কোনো বিষয় সংশোধন আসবে কি না সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হতে পারে। 

সব বিশ্লেষণ করে  প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।