বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

‘পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করবে র‌্যাব’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, নিরাপত্তা জোরদারে দেশের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করবে র‌্যাব।

তিনি বলেন, র‌্যাব প্রিভেন্টিভ পেট্রোল এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মনিটরিং করছে। সেই সঙ্গে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

 

শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।