শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

নিউ ইয়র্কে শিশু অপহরণের অভিযোগে চার ইহুদি অভিযুক্ত

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নিউইয়র্কে ইহুদি গোষ্ঠীর চার সদস্যের বিরুদ্ধে দুই শিশু অপহরণের অভিযোগ করেছেন তাদের মা। গত ৮ ডিসেম্বর দুই শিশুকে নিজ বাসস্থান থেকে অপহরণ করে ইহুদি গোষ্ঠীর সদস্যরা।
 
অপহৃত দুই শিশু যথাক্রমে ১২ ও ১৪ বছর বয়সী ভাই-বোন। তারা নিজ বাসস্থান নিউ ইয়র্ক শহরের উত্তরের গ্রাম উডরিজ থেকে অপহৃত হয়। প্রসিকিউটর জানান, 'অভিযুক্ত চার অপহরণকারী গুয়েতেমালার মৌলবাদী গোষ্টী লেভ তাহর- এর সদস্য।'

এর আগে, শিশু দুটির মা তাদের নিয়ে গুয়েতামালা থেকে পালিয়ে এলে তাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল ওই গোষ্ঠীর।

উল্লেখ্য, ইহুদি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তারই বাবা এবং তা মৌলবাদী গোষ্ঠীতে রূপান্তরীত হয় তার ভাইয়ের নেতৃত্ব নেওয়ার পর থেকেই।

গত ৮ ডিসেম্বর ওই দুই শিশুকে অপহরণের পর তাদের পেন্সিলভেনিয়ার কাছের একটি বিমান বন্দর থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিলেও টেনাগো ডেল এয়ার শহরের কাছে তিন অপহরণকারী ও শিশুদের শনাক্ত করে পুলিশ। শিশুদের উদ্ধার করে তাদের আমেরিকায় ফেরত পাঠানো হয় এবং আমেরিকায় তাদের গ্রেফতার করা হয়।

চতুর্থ অপহরণকারীকে পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর মৌলবাদী গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে ব্রুকলিন থেকে গ্রেফতার করে এফবিআই।

চারজন অপহরণকারীর সকলকেই অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।