শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

চীনে কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মরলো ১৯ শ্রমিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং’য়ে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।

রোববার প্রদেশটির নিনঘাই কাউন্টির রিকি ডেইলি নেসেসিটিস কোম্পানির একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিল্পখাতে এটাই সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। কারখানায় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চীনের কারখানাগুলোতে পণ্য উৎপাদনে বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তির ব্যবহার করা হলেও দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়না। ফলে প্রায়শই সেগুলোতে দুর্ঘটনা ঘটে ও ব্যাপক প্রাণহানী হয়।

এর আগে চলতি বছরের মার্চে পূর্বাঞ্চলীয় জিয়াংসু একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের মৃত্যু হয়েছিলো। গুরুতর আহত আহত হয়েছিলো শতাধিক লোক।