রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ছেলের জন্মদিনে অপুর বিশেষ চমক!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম। চার বছরে পার রাখলো জয়।

ছেলের জন্মদিনটিকে অনন্য করে রাখতেই বিশেষ আয়োজন করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জয়কে নিয়ে জন্মদিন পার্টির আয়োজন করেছেন বলে জানান অপু। সেখানে আমন্ত্রণ জানিয়েছেন শোবিজের বেশকিছু তারকাদের।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে।

সব মিলিয়ে মায়ের সঙ্গে বেশ কাটছে জয়ের সময়। বড় হয়ে যেনো মানুষের মতো মানুষ হতে পারে সে। জন্মদিনে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস।