শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

সুনামি সতর্কতায় নতুন প্রযুক্তি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট সুনামি শনাক্ত করে আগাম সতর্কবার্তা দিতে সক্ষম একটি নতুন প্রযুক্তি স্থাপনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

আগামী বছর নতুন এ প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে ‘অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপলিকেশন অব টেকনোলজি’ সংস্থা।

সরকারি সংস্থাটির মুখপাত্র আইয়ান তুরিয়ান বলেন, নতুন প্রযুক্তি ঢেউয়ের আকার শনাক্ত করে সুনামির সতর্কতা জানাবে।

সুমাত্রা ও জাভা দ্বীপের মাঝে অবস্থিত দেশটির বর্তমান প্রযুক্তি শনিবার সন্ধ্যায় আছড়ে পড়া সুনামির আগাম বার্তা দিতে ব্যর্থ হয়েছে। বিবিসি।