মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

অপরাধীরা নজরদারিতেঃ ওবায়দুল কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেশ কিছু নেতার বিদেশ যাওয়ার ব্যাপারে নজরদারি রয়েছে, এদের মধ্যে আওয়ামী লীগের নেতাই বেশি। তিনি বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। 

ক্যাসিনো নিয়ে কোনো নীতিমালা হচ্ছে বা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি। দলের বা সরকারের উচ্চ পর্যায়ে কোনো আলাপ আলোচনা এখন পর্যন্ত হয় নি।