শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

খ্রিস্টানদের ওপর কড়াকড়ি চীনে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

চীন দীর্ঘদিন থেকে মুসলিমদের ওপর নির্যাতনমূলক আচরণ করে আসছে বলে জোরদার অভিযোগ রয়েছে।

এবার দেশটির ওপর খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কড়াকড়ির অভিযোগ উঠেছে।

ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার খ্রিস্টানদের উপাসনালয়গুলো ভেঙে দিচ্ছে ও যাজকদের আটক করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সিএনএন বেশ কিছুদিন ধরে চীনে খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে। ৯ ডিসেম্বর নিরাপত্তা বাহিনী চেংদু শহরের আরলি রেইন কভন্যান্ট চার্চ থেকে অন্তত ১০০ জন খ্রিস্টান অনুসারিকে আটক করা হয়েছে।

চার্চটিও ভেঙে দেয়া হয়েছে এবং যাজক ওয়াং ই কে রাষ্ট্রীয় আইন উপেক্ষা করতে উৎসাহ প্রদান করার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, চীনের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল খ্রিস্টান। সেখানে প্রায় ৭ কোটি ২০ লাখ থেকে ৯ কোটি ২০ লাখ খ্রিস্টান রয়েছে।