রাশিয়ার ভাগ্যবরণ করতে হবে মার্কিন বাহিনীরও
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এখানে আর ১৪ হাজার সেনা রাখার কোনো প্রয়োজন নেই। আগে সরাসরি এ নিয়ে মুখ না খুললেও শুক্রবার বোমা ফাটিয়েছে তালেবানরা।
তাদের হুমকি, আফগানিস্তান থেকে এখনই পাততাড়ি না-গোটালে, আশির দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই হাল হবে যুক্তরাষ্ট্রের।
সিরিয়া থেকে সেনা তুলে নেয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। মতের মিল না হওয়ায় ইস্তফা ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। ট্রাম্পের প্রশাসন তবু এক পা-ও পিছু না হটে জানিয়ে দেয়, সেনা সরানো হবে আফগানিস্তান থেকেও।
