রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

নতুন রূপে আসছেন বিপাশা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা বিপাশা কবির। সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘মুশকিল বেবি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। গানটিতে একেবারেই নতুন রূপে দেখা যাবে বিপাশাকে।

সম্প্রতি গাজীপুরের একটি শুটিং হাউজে মিউজিক ভিডিওটির চিত্রধারণ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি এস এস মাল্টিমিডিয়া হাউজ এবং এস এস মিউজিক ক্লাবের ইউটিউবে প্রকাশ করা হবে।

নতুন মিউজিক ভিডিওটির প্রসঙ্গে বিপাশা কবির বলেন, এর আগে আসিফ আকবরের গাওয়া ‘তুই আমার সূর্যমুখী তুই আমার চন্দ্রমুখী’ গানে মডেল হয়েছিলাম। সেই হিসেবে আসিফ ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। খুবই সুন্দর একটি কাজ হলো। গানটির কথার সঙ্গে ভিডিওটিও দর্শকদেরও ভালো লাগবে।

 

লাক্স তারকা বিপাশা কবির ভালোবাসার রং সিনেমায় আইটেম গানে পারফর্মের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর প্রায় ৫০টির বেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে।