মঙ্গলবার   ১৯ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩   ০২ জ্বিলহজ্জ ১৪৪৭

হার দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

ক্রীড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

নেইমার, এমবাপে ও কাভানির শূন্যতা বুঝতেই দেয়নি পিএসজি। আর তাতে অবদান রাখে ডি মারিয়া। তার জোড়া গোলেই রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি।

উইয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এ’ তে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

খেলা শুরুর প্রথমার্ধেই ডি মারিয়া জোড়া গোল করে পিএসজিকে জয়ের কাছে নিয়ে যায়। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ হওয়া সময়ে মুনেরের গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। আর হার দিয়ে বাজেভাবে মৌসুমটা শুরু করে রিয়াল।