শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

থানায় ইভটিজারকে পিটিয়ে হকিস্টিক ভাঙলেন পুলিশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে হকিস্টিক দিয়ে এক উত্ত্যক্তকারীকে (ইভটিজার) বেদম পিটিয়েছেন পুলিশ। এ ঘটনায় ওই পুলিশকে আরো দুজন সহযোগীতা করেছেন।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর একটি থানায় ঘটেছে। ওই উত্ত্যক্তকারীকে ধরে এনে সহযোগীদের প্রচেষ্টায় বেধড়ক পিটিয়েছেন এক সাব ইনস্পেক্টর। 

 

ওই ভিডিওতে দেখা গেছে, ওই উত্ত্যক্তকারীকে শুইয়ে কখনো পায়ের পাতায় হকিস্টিক দিয়ে পেটানো হচ্ছে। আবার কখনো পা উপরে উঠিয়ে লম্বা লাঠি দিয়ে পেটানো হচ্ছে। পেটানোর এক পর্যায়ে হকিস্টিক ভেঙে যায়।

এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, এ ঘটনায় মাথায় চিন্তার ভাঁজ পড়েছে দেশটির শীর্ষ কয়েকজন আইপিএস অফিসারের।

ভিডিওটি দেখতে >>> এখানে <<< ক্লিক করুন