মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২১ মুহররম ১৪৪৮

৮ লাখ টাকায় বিক্রি হলো নিলামে ওঠা মাছটি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

মাছটি ধরা পড়েছে এক জেলের জালে। প্রায় ৮ লাখ টাকায় বিক্রি হলো এটি। ভোলা মাছটির ওজন ৪০ কেজি। বুধবার ভারতের দীঘার মোহনায় নিলামে ওঠে মাছটি। মাছটি কিনেছেন দেবাশিষ জানা নামক এক মৎস ব্যবসায়ী।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে কেজি প্রতি মাছটির দাম হয় ১৯ হাজার টাকা। সেই হিসেবে ৩৮ কেজি ৫০০ গ্রামে হয় ৭ লাখ ৩০ হাজার টাকা। 

 

এমআরএফটি সংস্থা কিনে নেয় বিশাল আকারের ভোলা মাছটি। মাছটি তেলিয়া ভোলা শংকর প্রজাতির মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। তবে আর পাঁচটি সামুদ্রিক মাছের মতোই তেলিয়া ভোলা মাছও প্রজননের সময় ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে। ঠিক তখনই মৎস্যজীবীদের জালে ধরে পড়ে যায় মাছটি