মানুষের মধ্যে বিভক্তিতে বিশ্বাস করি না: মালালা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, মানুষের মধ্যে বিভক্তি করার রীতি বিশ্বাস করি না।
২০১৩ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় নিজের নাম নিয়ে এ মন্তব্য করেছিলেন পাকিস্তানে শিক্ষা ও নারী অধিকার আন্দোলনের কর্মী মালালা। মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইয়ের নতুন বইয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
‘লেট হার ফ্লাই : অ্যা ফাদারস জার্নি অ্যান্ড দ্য ফাইট ফর ইক্যুয়ালিটি’ নামের বইটিতে উল্লেখ করা হয়েছে-২০১৩ সালে টাইম ম্যাগাজিন মালালার ছবি দিয়ে প্রচ্ছদ করে।
সেই সময় টাইমের র্যাংকিংয়ে মালালার নাম ছিল ১৩ নম্বরে। জিয়াউদ্দিন তার বইতে লিখেছেন-মালালা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের বিছানায় তার বাবা যখন ওই তালিকাটি তাকে দেখান, তখন মালালা বলেন-আমি মানুষের মধ্যে এ ধরনের বিভক্তিতে বিশ্বাস করি না।
