বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

‘সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয় আমরা দেখিয়ে দেব’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারতের অনত্যম সফল অভিনেতা নাসিরুদ্দিন শাহ সম্প্রতি হতাশা প্রকাশ করেই বলেন, সমাজের মধ্যে ধর্মের বিষ ঢুকে গেছে। এ দেশে আমার সন্তানদের জন্য দুশ্চিন্তা হয়।

 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডের এই সফল অভিনেতার এমন মন্তব্যের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ভারতেও সংখ্যালঘুরা বলছেন, তারা নিরাপদ নন, তাদের সমান অধিকার নেই। সংখ্যালঘুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটা আমরা নরেন্দ্র মোদির সরকারকে দেখিয়ে দেব।’

সংখ্যালঘুদের নিয়ে ইমরান খানের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি বলেন, ‘দেশভাগের সময় পাকিস্তানে ২০ শতাংশ মানুষ ছিলেন যারা সংখ্যালঘু। আর এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২ শতাংশে। পাশাপাশিই ভারতবর্ষে ঠিক উল্টোটা ঘটেছে। স্বাধীনতা লাভের পর থেকে এ দেশে সংখ্যালঘু মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে অন্তত পাকিস্তানের অন্য দেশকে ভাষণ দেওয়া সাজে না!’