শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারতের ত্রিপুরায় একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

অপর একটি গাড়ি সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় রাজ্যটির পশ্চিম জেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দগ্ধ হয়েছেন ছয়জন।

জানা গেছে, আগরতলার বাধারঘাট এলাকার সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে অটোরিকশাটি বিশালগড় এলাকার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে আমতলী স্কুলের কাছে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এটির সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিন যাত্রী নিহত হন। এ সময় পাশে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়। বিস্ফোরণের এ ঘটনায় আটোরিকশার চালকসহ পাশে থাকা ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।