নাসিরউদ্দিন শাহের পক্ষ নিলেন ইমরান খান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভারতের কথিত গো-রক্ষকদের হাতে নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা নিয়ে মন্তব্য করায় ধর্মান্ধ হিন্দু উগ্রবাদীদের তোপের মুখে পড়েন নাসিরউদ্দিন শাহ।
সম্প্রতি উত্তরপ্রদেশের বুলন্দ শহরে গো-হত্যা কেন্দ্র করে সংঘর্ষ ছড়ালে এক পুলিশ অফিসার নিহত হন। রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরও কর্মকর্তাদের একটি বৈঠকে বেশি গুরুত্ব দিয়েছিলেন-কীভাবে গো-হত্যা হল, সেই বিষয়ে তদন্তের জন্য। আর পুলিশ অফিসারের মৃত্যুকে তিনি বলেছিলেন- 'দুর্ঘটনা'।
একটি সাক্ষাতকারে নাসিরউদ্দিন শাহ বলেছিলেন-ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে গরু মারা যাওয়ার ঘটনা। আর এতেই ক্ষেপেছেন গেরুয়ারা। খবর জিনিউজ ও এনটিভির।
হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের হুমকির কারণে তিনি গত শুক্রবার রাজস্থানের আজমির শহরে একটি অনুষ্ঠানে যেতে পারেননি ।
এবার নাসিরউদ্দিন শাহের মন্তব্যকে হাতিয়ার করে ভারত সরকারকে কোণঠাসা করতে মাঠে নামল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান বলেন, এটি আগেই বলেছিলেন মহম্মদ আলি জিন্নাহ। ভারতে মুসলিমদের সমমর্যাদা দেয়া হবে না বুঝেই নতুন দেশ পাকিস্তানের দাবি করেছিলেন। যাতে মুসলিমরা সমান অধিকার নিয়ে থাকতে পারেন।
বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ বলেছেন, ভারতে তার সন্তানদের জন্য শঙ্কা হয়। ওই বক্তব্যকে ঢাল করেই লাহোরে একটি অনুষ্ঠানে ইমরান খান বলেন, 'সংখ্যালঘুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটি মোদি সরকারকে দেখিয়ে দেব আমরা।
সম্প্রতি সংখ্যালঘু অধিকার সংক্রান্ত রিপোর্টে পাকিস্তানকে কালো তালিকায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরেই ধর্মদ্রোহের অভিযোগ থেকে আসিয়া বিবি মুক্তি পাওয়ার পর আগুন জ্বলেছিল পাকিস্তানে।
