সোমবার   ০৪ মে ২০২৬   বৈশাখ ২১ ১৪৩৩   ১৭ জ্বিলকদ ১৪৪৭

গলায় ফাঁস দেয়া মায়ের পেট থেকে বেরিয়ে এলো নবজাতক!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাটনী জেলায় সম্প্রতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তঃসত্ত্বা এক নারী।

গোয়ালঘরে ঝুলতে থাকা ওই নারীর লাশ উদ্ধার করতে গিয়ে স্বজনরা দেখলেন মায়ের পেট থেকে বেরিয়ে ঝুলছিল তার নবজাতক।

তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে নবজাতকটির অবস্থা চিকিৎসকরা স্থিতিশীল বলেছেন। খবর বিবিসির।

লক্ষ্মী সিং নামে ওই নারী বৃহস্পতিবার আত্মহত্যা করেন গলায় ফাঁস দিয়ে। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন মায়ের শরীরের সঙ্গে প্লাসেন্টা বা নাড়ি দিয়ে নবজাতকের শরীর তখনও জুড়েছিল।

নারীকে বাঁচাতে না পারলেও হাসপাতালে নিয়ে বাচ্চাটিকে মায়ের শরীর থেকে আলাদা করা হয়।