রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের চিম্বুরের তিলকনগর এলাকার গনেশ গার্ডের কাছে একটি বহুতল ভবনে আগুন লাগে।

নিহতদের পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-সুনিতা যোশি (৭২), বালচন্দ্র যোশি (৭২), সুমন শ্রীনিবাস যোশি (৮৩), সরলা সুরেশ গানগার (৫২) ও লক্ষ্মীবেন প্রেমজি গানগার (৮৩)।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় রাত পৌনে ৮টা দিকে আগুন লাগে।

দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের সবার মৃত্যু হয়।

খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।