রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

যে কারণে সিরিয়া অভিযানে পিছু হটলেন এরদোগান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

কুর্দি জঙ্গিগোষ্ঠীগুলো যদি সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর ও ফোরাত নদীর পূর্ব উপকূল থেকে সরে যায়, তা হলে সিরিয়ায় কোনো অভিযান চালাবে না তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার আঙ্কারায় এক বক্তব্যে আরও বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তুরস্কের পূর্ণ সম্মান রয়েছে এবং মানবিজ শহর সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। খবর আনাদোলুর।

সিরিয়ার সেনাবাহিনী সে দেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহর পুনরুদ্ধার করার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এ বক্তব্য দিলেন।

শুক্রবারই সেনাবাহিনী মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করেছে। তবে কয়েক দিন আগে তুর্কি প্রেসিডেন্ট সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন।

তিনি বলেছিলেন-কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াইপিজি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে শিগগিরই সিরিয়ায় প্রবেশ করবে তুরস্কের সেনাবাহিনী।