রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

তুর্কি পুলিশের মানবিকতা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

এক তুর্কি পুলিশ প্রতিবন্ধী এক নাগরিককে অজু করতে সহযোগিতা করে সোশ্যাল নেটওয়ার্কে অসংখ্য মানুষের সাধুবাদ ও বাহবা কুড়াচ্ছে। চব্বিশ ঘণ্টার মধ্যে এর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাজধানী আঙ্কারার আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ মুহাম্মদ তহা তিরজি প্রতিবন্ধী নাগরিক ইরফান গোরালানকে জুমার নামাজের পূর্বমুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।


গোরালান তার হুইল চেয়ারে করে হাজী বাইরাম মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। কিন্তু পুলিশটি তাকে দেখার আগে তিনি অজু করতে গিয়ে মসজিদের পার্কের একটি রাস্তায় অসুবিধার সম্মুখীন হন। তখন পুলিশটি দ্রুত তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।
ভিডিওটিতে দেখা যায় পুলিশ তিরজি একটি পাত্র দিয়ে গোরালানের দুহাতে পানি ঢেলে দিচ্ছেন। তারপর তার পা দুটিও মুছে দিচ্ছেন। লোকটি পুলিশের কাজের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাওয়ার আগেই এটা ঘটে। এ মানবিক দৃশ্যটি মসজিদে উপস্থিত একজনের দৃষ্টি আকর্ষণ করে। ফলে তিনি দৃশ্যটির ভিডিও দৃশ্য ধারণ করেন। যাতে বিনয় ও মানবিক একটি মুহূর্ত প্রতিফলিত হয়ে উঠেছে। পরে ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট পরিসরে ছড়িয়ে পড়ে।