বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

হজ শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ হাজী

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজী। সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স ১৪২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই সংখ্যক হাজীরা দেশে ফেরেন।

এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সোমবার পর্যন্ত ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।