বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

চিকিৎসা শেষে আজ লন্ডন থেকে দেশে ফিরছেন রাষ্ট্রপতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

 রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ সোমবার দেশে ফিরছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।’

 

উল্লেখ্য, ৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে আব্দুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল (রাহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।