বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

গ্যাং কালচার নিশ্চিহ্ন করা হবে: ডিএমপি কমিশনার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা শহরে গ্যাং কালচার বলতে কিছু থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।

হোসেনী দালানের ইমামবাড়ায় শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে কমিশনার ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

 

তাজিয়া মিছিলে প্রতিবছর কিশোর গ্যাংয়ের কারণে বিশৃঙ্খলা হয়। তাদের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ থাকবে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এ ছাড়াও অন্য কাউকেও মিছিলে নাশকতা করতে দেয়া হবে না।’

এর আগে শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়। এছাড়াও এলাকার স্থানীয় সহিংসতা বন্ধে এরইমধ্যে র‌্যাব-পুলিশ মোহাম্মদপুর-মিরপুরে অভিযান চালিয়ে মোট ৩ শতাধিক সদস্যকে আটক করেছে। সর্বশেষ কিশোর গ্যাং সদস্যদের আঘাতে মোহাম্মদপুরে এক কিশোর নিহত হয়।