মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬   ফাল্গুন ১৮ ১৪৩২   ১৪ রমজান ১৪৪৭

‘গাজওয়ায়ে হিন্দ’ শুরু হয়ে গেছে, দাবি পাকিস্তানি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

কাশ্মীর নিয়ে পাক-ভারত চলমান উত্তেজনায় ‘গাজওয়ায়ে হিন্দ’ বা হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সেমিনারে বক্তৃতাকালে তিনি বলেন, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিশ্রুত গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে। এ যুদ্ধে আমরা লড়ছি এবং লড়ে যাব।’

কাশ্মীর ইস্যুতে আয়োজিত এ সেমিনারে সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে জিজ্ঞেস করে, ভারত আক্রমণ করলে আমরা কী করব? ভারত তো আক্রমণ করেই ফেলেছে এবং আমরা তার জবাব দিচ্ছি।’

ভারতের সঙ্গে প্রাথমিক যুদ্ধ শুরু হয়ে গেছে দাবি করে আলি মোহাম্মদ খান আরও বলেন, ‘যুদ্ধ তো শুরু হয়ে গেছে। এখন আমাদের যুদ্ধের কৌশল নিয়ে চিন্তা করতে হবে। শুধু অস্ত্র নয়, কলম ও মুখের মাধ্যমেও সবাইকে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।’

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ‘যে ব্যক্তি সকালে উঠে কাশ্মীরিদের পক্ষে একটি ম্যাসেজ পাঠায়, সে-ও এই গাজওয়ায়ে হিন্দে অংশ নিচ্ছে।’

প্রসঙ্গত, মুহাম্মদ (স.)-এর হাদিস অনুসারে, শেষ জামানায় ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এবং হিন্দুস্তান তথা ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা লাভ করবে।