মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২৩ ১৪৩৩   ২১ মুহররম ১৪৪৮

ভারতের ৬৮ লাখ নথি চুরি চীনা হ্যাকারদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ভারতীয় স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের ওয়েসবাইটে সাইবার হামলা চালিয়ে ৬৮ লাখ নথি চুরি করেছে চীনা হ্যাকাররা।

বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ‘ফায়ার আই’ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কলকাতা২৪।

খবর বলা হয়, হ্যাকাররা তথ্য চুরি করার পর তা চীনা কর্তৃপক্ষের কাছে মোটা দামে বিক্রি করছে। এসব তথ্য অন্য দেশের কাছেও বিক্রি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোন স্বাস্থ্যসংস্থার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, তা জানানো হয়নি।

সংবাদসংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়, চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে, রোগী ও চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য। তবে বিষয়টি ভারতকে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার আই৷