বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

পাসওয়ার্ড ছবির প্রযোজক ইকবাল হাসপাতালে ভর্তি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাসওয়ার্ড ছবির প্রযোজক ইকবাল হোসেন। বর্তমানে সেন্ট্রাল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আবদুল্লাহের তত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

সোমবার সন্ধ্যায় প্রযোজক ইকবাল ডেইলি বাংলাদেশকে জানান, গত রাতের চেয়ে আজ একটু ভালো আছেন। তবে ডাক্তারের পরামর্শে তিনি গতকাল রাতেই কেবিনে ভর্তি হয়েছেন। তাকে বেশকিছু শারীরিক চেকআপ দেয়া হয়েছে। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন।

 

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত , ‘পাসওয়ার্ড’সহ বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন। সম্প্রতি শুটিং শুরু হওয়া কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির সহ-প্রযোজক তিনি। এ ছবিতেও শাকিব খান অভিনয় করছেন। এছাড়া সদ্য নির্বাচন হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক পদে আলিমুল্লাহ খোকনের সঙ্গে যৌথভাবে বিজয়ী হয়েছেন তিনি।