মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬   ফাল্গুন ১৮ ১৪৩২   ১৪ রমজান ১৪৪৭

১৬ বছরের কিশোরকে অপহরণ করে ধর্ষণ করল ৩৮ বছরের নারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

১৬ বছর বয়সের এক কিশোরকে অপহরণের পর ধর্ষণ করেছেন ৩৮ বছর বয়সী এক নারী। তাকে এরই মধ্যে আটকও করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের কুরলা রেলস্টেশন এলাকায়। বুধবার মুম্বাই পুলিশ জানায়, ওই কিশোর পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে তাকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য করেন ৩৮ বছর বয়সী নারী।

গত ২৯ জুন নাশতা করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু বিকেল পর্যন্ত সে বাসায় ফেরেনি। তার বাবা থানায় একটি নিখোঁজের জিডি করেন। একইদিকে ওই সময় ওই নারীর স্বামী থানায় একটি জিডি করে। যাতে তিনি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারে তারা দুজন মুম্বাইয়ের কুরলা রেলওয়ে স্টেশনের পাশে একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই ওই কিশোরকে উদ্ধার করা হয়।

ওই কিশোর পুলিশের কাছে জানায়, ২৯ জুন তাকে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান ওই নারী। এরপর তার ফোন ও সিম ভেঙে ফেলেন তিনি। কিশোরের অভিযোগ ওই নারী তাকে শারীরিক মিলনে বাধ্য করে। এরই মধ্যে ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।