রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করবে জাপান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

বাণিজ্যিকভাবে তিমি শিকারের পথ সুগম করতে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন (আইডব্লিউসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জাপান।

বুধবার দেশটির পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, আগামী বছরের জুলাই থেকে তারা আঞ্চলিক জলসীমা এবং সার্বভৌম অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করবে।

জাপানের এ সিদ্ধান্তের চরম সমালোচনা করেছে প্রাণী সংরক্ষণ বিষয়ক বিভিন্ন গ্রুপ ও দেশ। ১৯৮৬ সালে আরোপিত এক স্থগিতাদেশের মাধ্যমে বাণিজ্যিক তিমি শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে আইডব্লিউসি। তবে ফাঁকফোকর ব্যবহার করে বৈজ্ঞানিক গবেষণার কারণ দেখিয়ে ১৯৮৭ সাল থেকে বেআইনিভাবে তিমি শিকার করে আসছিল জাপান।