দুধে মেলামিন, চীনা পণ্যে ভারতের নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
রফতানিকৃত কিছু চীনা পণ্যে মেলামিনের উপস্থিতি পাওয়া যাওয়ায় চীনের বেশ কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। গত সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করে চীনকে ইতোমধ্যে তা জানিয়েও দিয়েছে। খবর বিজনেস টুডে।
নিষিদ্ধ পণ্যগুলো হলো, প্যাকেটজাত দুধ, দুগ্ধজাত দ্রব্য ও চকোলেট। আপাতত ২০১৯ সালের ২৩ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞার সময়সীমা ধার্য করা হয়েছে।
এর আগে ২০০৮ সালে প্রথম এই নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর নানা সময়ে এই নিষেধাজ্ঞা শিথিলও করা হয়েছে।
প্রসঙ্গত, মেলামিন একধরনের রাসায়নিক যা প্লাস্টিক ও সার তৈরিতে কাজে লাগে। মেলামিনের কারণে ক্যানসারের মতো মরণব্যাধী মানব শরীরে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
