রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুনে নিহত পাঁচ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বয়োজেষ্ঠ্য।

মুম্বাইয়ের চিম্বুরের তিলক নগর এলাকার গনেশ গার্ডের কাছে একটি হাউজিং সোসাইটিতে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়। সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে বলে জানায় কর্তৃপক্ষ। খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ভবনটিতে থাকা পাঁচ বৃদ্ধকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথে তারা সবাই মারা যান। নিহতরা হলেন, সুনিতা যোশি (৭২), বালচন্দ্র যোশি (৭২), সুমন শ্রীনিবাস যোশি (৮৩), সরলা সুরেশ গানগার (৫২) ও লক্ষ্মীবেন প্রেমজি গানগার (৮৩)। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়া অপর এক বৃদ্ধকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন দমকলকর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার কারণ এখনোও জানা যায়নি। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করছিল না বলে জানা গেছে।