বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৮ সফর ১৪৪৮

বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় ও চিকিৎসা দেবে সেনাবাহিনী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

ডেঙ্গু নির্মূল অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় সুবিধা দেবে। দেশের যেসব এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রয়েছে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৫ জুলাই ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় এবং সিএমএইচে চিকিৎসা সহায়তার বিষয়টি উল্লেখ করেছিলেন।