বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

জেমসের গানে মুগ্ধতা ছড়ালেন অপূর্ব, বাজালেন নিশো (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

বাংলা নাটকের দুই জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও আফরান নিশো। দুজনকে একে অপরের প্রতিদ্বন্দ্বি ভাবেন অনেকেই। কিন্তু তারা বেশ ভালো বন্ধু। তবে ব্যস্ততার কারণে দুজনকে হারহামেশা একসঙ্গে দেখা যায় না। সম্প্রতি ভক্তদের দারুণ এক চমক দিলেন তারা।

সম্প্রতি দীর্ঘদিন পর দুই বন্ধু একসঙ্গে হাজির হলেন এক ঘরোয়া আড্ডায়। সেখানে জেমসের জনপ্রিয় গান ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’ গাইলেন অপূর্ব। যেন একেবারে নিখুঁত গলা! আর গানের সঙ্গে বাজালেন নিশো। অনন্য সেই মুহূর্তটি মুঠোফোনে ধারন করে ফেসবুকে প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।

খুব অল্প সময়েই ভিডিওটি ভক্তদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। অনেকেই অবাক হয়েছেন, অপূর্ব এত ভালো গাইতে পারে দেখে। আফরান নিশোরও গিটার বাজানোও অনেকেই প্রশংসা করেছেন।

ভিডিওটি দেখুন>>>