বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২৩ মুহররম ১৪৪৮

মদ খেয়ে শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

সকাল বেলা স্কুলে এসেছিলেন শিক্ষক। পড়ানোর জন্য শ্রেণিকক্ষে ঢোকার একটু পরেই ঘুমিয়ে পড়েন। অনেক ডেকে শিক্ষার্থীরা ঘুম ভাঙাতে ব্যর্থ হলে স্থানীয়রা এসে ডেকে তোলেন। ভারতের ছত্তিশগড় প্রদেশের যশপুরে মদ্যপ এমন এক শিক্ষকের ক্লাসে ঘুমানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ। শুধু হাসি-ঠাট্টা নয় তার সমালোচনা করছেন ভারতীয়রা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।

 

তবে ওই শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলরাম ধ্রুব বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।