নারী ভাড়াটিয়ার ঘরে গোপন ক্যামেরা, ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে মামলা
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের দক্ষিণ মুম্বাইয়ে ৪৭ বছর বয়সী অবিবাহিত এক ব্যক্তির একটি অ্যাপার্টমেন্ট ভাড়া থাকেন তিন নারী। গত দেড় বছর ধরে তারা ওই ফ্ল্যাটে আছেন। সম্প্রতি তারা শহরের ডিবি পুলিশের কাছে এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বাড়িওয়ালার বিরুদ্ধে ।
এতে বলা হয়, ফ্ল্যাটের মালিক তাদের বাসায় গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বাড়িওয়ালার কাছ থেকে গোপন ক্যামেরায় রেকর্ড হওয়া গত প্রায় দেড় বছরের ফুটেজ পেয়েছে পুলিশ। খবর এবেলার।
মুম্বাই পুলিশ জানায়, নারীদের সম্মানহানির জন্য ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনে ওই ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু জামিনযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্ত ব্যক্তি ছাড়া পেয়ে যায়। তবে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
