মঙ্গলবার   ১৯ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩   ০২ জ্বিলহজ্জ ১৪৪৭

মানরক্ষার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ব্যাটিংয়ে লংকনা দলপতি দিমুথ করুনারত্নে।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।

অনুশীলনে চোট পাওয়ায় মোস্তাফিজ এই ম্যাচে নেই। একাদশ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন। তাদের জায়গায় এসেছেন রুবেল হোসেন এবং এনামুল হক বিজয়।

 

গত ২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানরা ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৪ রান। বাংলাদেশ ৪১.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২২৩ রান। ওয়ানডেতে তামিমের অভিষেক অধিনায়কত্বে সফরকারীরা ম্যাচ হারে ৯১ রানে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে গত ২৮ জুলাই মাঠে নেমেছিল দুই দল। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৮ রান। জবাবে, ৩২ বল হাতে রেখে ৩ উইকেট হারানো লঙ্কানরা ম্যাচ জেতে। বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর পাশাপাশি স্বাগতিকরা নিজেদের মাটিতে প্রায় ৪৪ মাস পর ওয়ানডে কোনো সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ পায়।