শুক্রবার   ০৬ মার্চ ২০২৬   ফাল্গুন ২১ ১৪৩২   ১৭ রমজান ১৪৪৭

বিকিনিতে ঝড় তুললেন অভিনেত্রী, ভিডিও ভাইরাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে বেশিরভাগ সময়েই পর্দায় ট্রাডিশনাল সাজে দেখা যায়। কিন্তু বিকিনি অথবা বিচ আউটফিটে সুদীপ্তা অপরূপা এর নারী। সম্প্রতি অভিনেত্রী বেড়াতে গিয়েছেন থাইল্যান্ডে। আর ধারণ করা ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়।

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় যতটা জনপ্রিয় ধারাবাহিকের চরিত্রে, ততটাই জনপ্রিয় ‘অঞ্জলির স্বর্ণবন্ধন-এর মতো নন-ফিকশন অনুষ্ঠানে। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের মণিমল্লিকার চরিত্রের জন্য সেরা খলনায়িকার পুরস্কারও পেয়েছেন। কিন্তু সুদীপ্তার শাড়ি পরা, ভারি গয়নায় সাজ যতটা চোখ ধাঁধায়, ততটাই সাবলীল লাগে তাকে স্মার্ট ওয়েস্টার্নে।

বিশেষ করে অপূর্ব তার বিকিনি এবং বিচ আউটফিট লুক। এই পোশাকগুলো এমনই যে শুধুমাত্র সুঠাম চেহারা হলেই তা ভাল লাগে না। বিকিনি পরতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হল নিঃসঙ্কোচে ওই খোলামেলা পোশাকটি পরে হেঁটে যাওয়ার সৎসাহস। সমুদ্রসৈকতে ইচ্ছা হলে নারীরা বিকিনি পরবেন, শাড়ি পরে পানিতে নামবেন না, সেটাই স্বাভাবিক।

 

কিন্তু বাঙালি মেয়েরা, এমনকী অভিনেত্রীরাও অনেক সময় নিজের বিকিনি বা হট প্যান্টস লুক প্রকাশ্যে আনতে চান না। কারণ সোশাল মিডিয়া এমন একটা জায়গা, যেখানে মানুষকে বিনা কারণে ট্রোলড হতে হয়। সুদীপ্তা প্রথমত সেই সবের ধার ধারেন না। ওটাই তার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর দিক। দ্বিতীয়ত, তিনি সত্যিই এই পোশাক ক্যারি করতে জানেন।

আপাতত পর্দা থেকে এক প্রকার বিরতি নিয়েছেন সুদীপ্তা। এর আগে সংবাদ মাধ্যমকে সে জানিয়েছিলেন যে একটা বড় প্রজেক্ট শেষ হওয়ার পরে অন্তত ৬ মাস থেকে ১ বছর একটা ব্রেক নেওয়া প্রয়োজন। তবেই পরের বড় কাজের জন্য নিজেকে প্রস্তুত করা যায়।

ভিডিও দেখুন এখানে