মঙ্গলবার   ১৯ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩   ০২ জ্বিলহজ্জ ১৪৪৭

মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব আল হাসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার তার মমতাময়ী মাকে নিয়ে হজে যাচ্ছেন বলে জানা গেছে। তবে যাচ্ছেন না তার একমাত্র মেয়ে ও তার স্ত্রী। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানাগেছে। তবে কবে যাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পবিত্র হজ পালন করার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলে ছুটি নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ থেকে চলতি বছরের হজে ফ্লাইট শুরু হয়েছে। যারা হজ করবেন, তারা অনেকেই  চলেও গেছেন।

 

বিশ্বকাপ শেষে দীর্ঘ ছুটি কাটানো সাকিব দেশে না ফিরে বিদেশ ভ্রমণে বেরিয়েছিলেন। বিদেশ ভ্রমণের শেষ অংশে সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে নিয়ে সময় কাটানোর পর ২৭ জুলাই সকালে দেশে ফিরে এসেছেন তিনি।

 বিশ্বকাপে ব্যাট ও বল হাতে (৬০৬ রান ও ১১ উইকেট) অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স দেখান সাকিব। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সাকিব এবার তার মমতাময়ী মাকে নিয়ে হজে যাবেন।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে,  এ বছর সাকিব তার নিজের মতোই হজে যাবেন। আর এবার সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। ২-৩ আগস্ট হজের উদ্দেশ্যে সাকিব ঢাকা ত্যাগ করতে পারেন।

সূত্র আরো জানায়, সাকিব মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসানকে অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একা দেশে ফিরেছেন।