বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

অভিনেতার কারণে প্রেম করতে পারছেন না কৃতি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

তাদের প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেট্টির ছবি দিলওয়ালে-তে। সেই ছবিতে বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের কেমিস্ট্রি দেখেছে সবাই। এবার আরো একবার তাদের পর্দায় দেখা মিলবে জুটির আগামী ছবি ‘আরজুন পাটিয়ালা’-তে। 

তবে সহকর্মী হিসেবে কেমন বরুণ? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী খানিক হেসে জবাব দেন, বরুণ আমাকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ। ও আমাকে অন্য কারো সঙ্গে ডেট করতে দেবেই না।

তাহলে কী বরুণের সঙ্গেই আপাতত সম্পর্কে রয়েছেন কৃতি? ফের ঠোঁটের মুচকি হেসে বলেন, ভবিষ্যতে যদি তিনি কাউকে ডেট করেনও তার খবর দুনিয়া জানবে না। 

ব্যক্তিগত জীবনের কথা ঢাক পিটিয়ে বলায় একেবারেই বিশ্বাসী নন তিনি। কোনো অপরিচিত তার সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করবেন তা একেবারেই পছন্দ নয় কৃতি স্যাননের।

 

কৃতি ও বরুণ ছাড়াও ‘আরজুন পাটিয়ালা’-তে রয়েছেন পঞ্জাবের সুপারস্টার এবং সংগীতশিল্পী দিলজিত্‍ দোসাঞ্জ।