বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

ছাইয়া ছাইয়া’র শুটিংয়ে রক্তাক্ত হয়েছিলেন মালাইকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে ঝড় তুলেছিলেন মালাইকা আরোরা ও শাহরুখ খান। তারপর কেটে গিয়েছে একুশ বছর। এত বছর পর সেই গানের শুটিংয়ের একটি স্মৃতি শেয়ার করে মালাইকা জানিয়েছেন, এই গানের শুটিংয়ের সময় রক্তাক্ত হয়েছিলেন তিনি।

মালাইকা জানালেন, এই গানকে বিশেষমাত্রা দিতে রক্ত পানি করা পরিশ্রম করেছিলেন তিনি। চলন্ত ট্রেনে নেচেছিলেন মালাইকা ও শাহরুখ। এজন্য কোমড়ের সঙ্গে দড়ি বেঁধে ঘাগরার মাধ্যমে ট্রেনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা ছিলেন তিনি।

সামনে থেকে আসা দমকা হাওয়ায় যাতে তার ছন্দ না নষ্ট হয় তাই এই কৌশল। তবুও শুটিং চলাকালীনই বেশ কয়েকবার এদিকে ওদিকে পরেও যাচ্ছিলেন। অবশেষে শুটিং শেষ হলে প্রকাশ্যে আসে আসল ঘটনা। 

 

কোমড়ের যে অংশের সঙ্গে দড়ি বাঁধা ছিল, সেই অংশ রীতিমত ছিড়ে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। যদিও টিমের সকলেই দ্রুত তাকে নিয়ে ব্যস্ত হয়ে পরেন। এই ঘটনা শেয়ার করে মালাইকা আরো জানান, আজও সেই গানের দৃশ্যে শুটিং করা তার কাছে সেরা পাওয়া। 

বর্তমানে তার বয়স হয়েছে ৪৫ বছর। এখনো একই তালে স্টেজ কাঁপানোর ক্ষমতা রাখেন তিনি। ছাইয়া ছাইয়া ছাড়াও অনেক সিনেমায় তাকে আইটেম গানের তালে নাচতে দেখা গেছে। সেই সবকয়টি গানই পেয়েছে দর্শকপ্রিয়তা।