শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২৪ মুহররম ১৪৪৮

জার্মানিতে ব্লু ফিল্মের সঙ্গে কণ্ঠ মেলানোর সুযোগ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

জার্মানির হামবুর্গে নীলছবি বা ব্লুফিল্মের শীৎকারের সঙ্গে কণ্ঠ মেলানোর সুযোগ দিতে প্রথমবারের মতো চালু হয়েছে ‘পর্ন কারাওকে বার।’  দেশটির প্রখ্যাত ড্র্যাগ কুইন অলিভিয়া জোনস এটি চালু করেছেন।

রাত্রিকালীন বিনোদনের জন্য সোমবার চালু হয়েছে এ বার। প্রাথমিকভাবে সেখানে ৩০টি ক্লিপের সঙ্গে কণ্ঠ মেলানোর সুযোগ থাকছে।

কারাওকে বারে মঞ্চের পেছনের পর্দায় দেখানো হয় ১৯৭০ ও ৮০’র দশকের পর্ন। সে সময় দর্শকরা মঞ্চে গিয়ে পর্ন ক্লিপের সঙ্গে শীৎকারে অংশ নিতে পারেন।

বারটির প্রতিষ্ঠাতা বলেন, এটি শুরুর সময় মানুষজন নিয়ন্ত্রিত থাকতো, এখন তারা মঞ্চে উঠে ভালোই পারফর্ম করছে। স্টেজে পারফর্ম করার আগে যারা চর্চা করে নিতে চায়, তাদের জন্যও ব্যবস্থা আছে পর্ন কারাওকে বারে। এখানে অতিথিরা পরিচিত গানের সঙ্গে কারাওকের পদ্ধতি শিখে নিতে পারেন।

 

সেন্ট পাউলি এলাকায় অলিভিয়া জোনসের অনেকগুলো ভিন্নধর্মী বার আছে। ২০১০ সালের পুরুষ পারফর্মার দিয়ে স্ট্রিপ ক্লাব চালু করেন, যেখানে নারীদের কেবল প্রবেশাধিকার রয়েছে। এ ধরনের ক্লাব ইউরোপে প্রথম। 
সূত্র-ডয়েচে ভেলে