মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

পায়ে গুরুতর চোট পেলেন ঋদ্ধি সেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার

একসঙ্গে টলিউড ও বলিউডে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন ঋদ্ধি সেন। গত বুধবারই এসেছিল ভাল খবর। ‘নগরকীর্তন’ ছবির জন্য সার্ক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি।

তবে তার পরেরদিনই দুঃসংবাদ শোনালেন এই অভিনেতা। পায়ে গুরুতর চোট পেয়েছেন ঋদ্ধি। আর সেই কথাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন যে, তার হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। সেই কারণের জন্যই আগামী দেড়মাস তার আরামের প্রয়োজন। চিকিৎসক তেমনটাই পরামর্শ দিয়েছেন। 

এদিকে, এ সময় তার কেমন অবস্থা, তারও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ঋদ্ধি।