রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

৯৪ ধরনের পণ্য রফতানিতে শুল্ক ছাড় চীনের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আগামী বছরে (২০১৯) তুলা, সূর্যমুখী ও আকরিক লোহাসহ ৯৪ ধরনের পণ্য রফতানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে গণপ্রজাতন্ত্রী চীন। এ লক্ষ্যে বেশ কিছু পণ্যের আমদানি-রফতানি শুল্ক সমন্বয়েরও ঘোষণা দিয়েছে দেশটি।

বৈদেশিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই এ পদক্ষেপ নিয়েছে চীন।

সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গবাদি পশুর জন্য সয়মিলের বিকল্প খাবার, তুলা, সূর্যমুখী, পামওয়েল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হবে। এর বিপরীতে আকরিক লোহাসহ ৯৪ ধরনের পণ্য রফতানিতে শুল্ক ছাড় দেয়া হবে।

 

একইসঙ্গে বিনিয়োগ, ভোক্তা ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবন বাড়ানোর উপরও জোর দিচ্ছে চীন। এর প্রেক্ষিতে আগামী বছরের জুলাই থেকে ২৯৮টি তথ্যপ্রযুক্তি পণ্যে শুল্ক কমাবে দেশটি।

অন্যদিকে, উড়োজাহাজের ইঞ্জিনসহ সাত শতাধিকেরও বেশি পণ্যে অস্থায়ী শুল্ক আরোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।