হোয়াইট হাউসে আমি বড় একা: ট্রাম্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়দিনের ছুটিতে একরাশ হতাশা ও বিষণ্ণতা প্রকাশ করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট তার টুইটারে একের পর এক নৈরাশ্য ঝেড়েছেন। খবর-এনডিটিভি।
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে আসে ট্রাম্পের দশম টুইট। এসব বার্তায় তিনি একাকীত্বের কথা জানান।
এসব টুইট পোস্টে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা ভণ্ড। গণমাধ্যম মিথ্যা গল্প বলে। বিদেশনীতি নিয়ে ভুল করেন সিনেটররা, এমনকি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও।
এ ছাড়া এক টুইটে ট্রাম্প সাত বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের দায়িত্ব সৌদি আরবকে দেয়ার কথা জানান।
তিনি লিখেছেন, হোয়াইট হাউসে একেবারেই একা (দুর্ভাগা) হয়ে খুবই প্রয়োজনীয় সীমান্ত সুরক্ষার ব্যাপারে চুক্তি করতে ডেমোক্রেটদের ফিরে আসার অপেক্ষায় বসে আছি।
বড়দিনের ছুটিতে ক্যাপিটল হিলের বেশিরভাগ আইনপ্রণেতাই বাড়ি চলে গেছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও ক্রিসমাসের ছুটি কাটাতে চলে গেছেন কয়েক মাইল দূরের নাভাল অবজারভেটরির বাসভবনে।
ফ্লোরিডার মার-আ-লগো থেকে অবশ্য সোমবারই ওয়াশিংটন ডিসিতে ফিরে এসেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
তবে এদিন হোয়াইট হাউসে কার্যত একাই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
