মেয়েকে পুড়িয়ে নদীতে ভাসালেন বাবা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মেয়েটি প্রেম করে বিয়ে করেছিল। এছাড়া ছেলেটিও ছিল নিচু জাতের। এই অপরাধে তাকে হত্যা করল তারই বাবা। শুধু হত্যাই নয়, তাকে পুড়িয়েও দেয়া হল। আর এ জঘণ্য কাজে তাকে সাহায্য করেছে পরিবারের অন্যান্য সদস্য। -খবর এনডিটিভি’র।
গেল শনিবার ভারতের তেলেঙ্গানার কালামাদুগু নামক গ্রামে এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আরো জানায়, অনুরাধা নামে ওই মেয়ের সঙ্গে লক্ষণ নামের এক ছেলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
তবে অনুরাধার পরিবার শুরু থেকেই তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। গেল ৩ ডিসেম্বর বাবা-মায়ের নিষেধ অমান্য করে হায়দ্রাবাদে পালিয়ে গিয়ে পছন্দের লক্ষণকে বিয়ে করেন অনুরাধা।
এ ঘটনার ২০ দিন পর গেল শনিবার দুজনেই গ্রামে ফিরে লক্ষণের বাড়িতে উঠেন। সেদিনই অনুরাধাকে হত্যা করা হয়। পরে তাকে পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেয়া হয়।
অনুরাধার পরিবারের বক্তব্য- লক্ষণ নিচু জাতের ছেলে। তার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক মেনে নেয়া যায় না।
