রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

এক হাজার বার কেঁপে উঠল মাটি! দেখুন ভিডিও

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সপ্তাহের শুরু থেকেই মাউন্ট এটনা থেকে লাভা ও ছাই নির্গত হচ্ছিল। কিন্তু আসল বিপত্তি ঘটে বুধবার ভোর রাতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এবিসি.নেট’-এর এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, বুধবার ভোর ৩টা ১৯ মিনিটে, ইতালির সিসিলি দ্বীপটি হঠাৎই কেঁপে ওঠে। দেশের সিসমোলজি সংস্থা থেকে জানা যায় যে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। সঙ্গে এ-ও জানা যায় যে, প্রায় ১০০০ বার কম্পন হয় সেদিন। যদিও তার বেশিরভাগই বোঝা যায়নি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ১০ জন গুরুতর আহত হয়েছেন। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

 

বেশ কিছু বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে, ভেঙে পড়েছে চাঙড়। সান্তা ভেনেরিনা চার্চের ম্যাডোনা মূর্তিটিও ভেঙে গিয়েছে। বর্তমানে প্রায় ৬০০ মানুষ নিজেদের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

ইতালির তিনটি জীবন্ত আগ্নেরগিরির মধ্যে মাউন্ট এটনা সর্ববৃহৎ। এবং চলতি বছরের জুলাই থেকেই এই আগ্নেয়গিরি থেকে ছাই, ধোঁয়া, পাথর বের হচ্ছে।

 

এটনার অগ্নুৎপাতের ইতিহাস পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ সাল থেকে।