বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

ক্যাটরিনার পছন্দে ক্ষুব্ধ সালমান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

সালমান খানের সঙ্গে তার প্রাক্তনদের সম্পর্ক বরাবরই ভাল রয়েছে। সঙ্গীতা বিজলানির জন্মদিন পালন করা, সোমি আলির সঙ্গে বন্ধুত্ব রাখা, ক্যাটরিনা কাইফকে ক্যারিয়ার নিয়ে পরামর্শ দেয়া সবই নিয়মিত করে থাকেন বলিউডের ভাইজান।

তবে সব প্রাক্তনের মধ্যে ক্যাটরিনার ব্যাপারে সালমান একটু বেশিই কেয়ারিং। মাঝে যখন নায়িকার হাতে কোনো ছবিই ছিল না এবং ‘জাগ্গা জাসুস’ও বক্স অফিসে ব্যর্থ, তখন তিনি দায়িত্ব নিয়ে তার ক্যারিয়ার সামলে দিয়েছিলেন। এখন ‘জিরো’ এবং ‘ভারত’ করে মূলধারায় নিজেকে ফের দাঁড় করাতে পেরেছেন নায়িকা। তাতে খুশিই সাল্লু।

কিন্তু ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার নাম জুড়ে যাওয়ায় নাকি অভিনেতা বেশ রেগেই গিয়েছেন। লিঙ্ক-আপ নিয়ে ক্যাটরিনা অবশ্য নিরুত্তরই থেকেছেন। কিন্তু খবর, প্রেম নাকি ভালই জমেছে।

 

রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক নিয়েও সালমানের আপত্তি ছিল। ওই সময়ে ক্যাটরিনা কাজ থেকে ফোকাস হারিয়ে ফেলছিলেন বলে বলিউডে কানাঘুষা চলছিলো। ভিকিকে অপছন্দ করার বড় কারণ, হরলীন শেঠির সঙ্গে সম্পর্কে থাকার সময়ে ক্যাটরিনার সঙ্গে ভিকি ঘনিষ্ঠ হয়েছিলেন বলে অভিযোগ। সালমান কোনো ভাবেই চান না, আবার একটি ভুল সম্পর্কে ক্যাট জড়ান। 

তবে ভিকি যেভাবে ক্যাটকে শুটিংয়ে ড্রপ করে দিচ্ছেন বা ঘনঘন দেখা করছেন, তাতে সালমানের আপত্তিকে কি আদৌ আমল দেবেন ক্যাট সুন্দরী?