শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

জন্মদিনে ন্যান্সিকে বিশেষ উপহার দিলেন তার স্বামী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 আজ  ১৩ ডিসেম্বর কণ্ঠশিল্পী ন্যান্সির জন্মদিন। বিশেষ দিনে স্বামীর কাছ থেকে একটি বিশেষ উপহার পেলেন এই সঙ্গীতশিল্পী।দিনটিকে স্মরণীয় করে রাখতে তাকে ৫ শতাংশ জমি লিখে দিলেন তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আজকের দিনে এটি আমার জন্য দারুণ উপহার এবং বিশেষ চমকও বটে। হুট করেই জায়েদ এই সিদ্ধান্ত নিলো।’

ন্যান্সির স্বামী জায়ে বলেন, ‘আগামী বছরে আমাদের সংসারজীবনের ৬ বছর পূর্তি হবে। সংসারজীবনের শুরু থেকে ন্যান্‌সির কাছ থেকে অসীম ভালোবাসা পেয়ে আসছি। ন্যান্‌সির জন্মদিনে আমার এই উপহার আসলে তেমন কিছুই না। এটাকে জাস্ট ভালোবাসার একটা স্মারক বলতে পারেন। ন্যান্‌সি প্রায়ই দুষ্টামি করে আমাকে বলে, বিশেষ দিনগুলোতে তুমি আমাকে কিছু দাও না কেন? ভাবলাম, এর চেয়ে সুন্দর সময় আর কীই–বা হতে পারে। সামান্য উপহারে প্রিয় মানুষের উচ্ছ্বাস আমাকে আনন্দিত করেছে।’

 

উল্লেখ, শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও কাজল আরিফ এই প্রথম ‘বর্ষাবরণ’ শিরোনামের একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের দিলু রোডের মীর মাসুমের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।