শনিবার   ৩০ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩   ১৩ জ্বিলহজ্জ ১৪৪৭

কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ। তিনি জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডা. ফিলিপ কোহ’কে উদ্বৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নছর রিজভী এসব তথ্য জানান।

ডা. রিজভী জানান, দুপুরে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

 

এসময় কাদেরের সহধর্মিনী এডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, এমপি নিজাম হাজারী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, দূতাবাস কর্মকর্তা গাজী আল আমিন উপস্থিত ছিলেন।