মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

নিক প্রিয়াঙ্কার নাচ-গানের গোপন ভিডিও ফাঁস!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

সুযোগ পেলেই বেরাতে পছন্দ করেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিব জোসান। বিয়ের পর থেকেই তারা প্রাণভরে উপভোগ করছেন জীবনের প্রতি মুহূর্ত। এবার ইতালিতে ছুটি কাটানোর ফাঁকে নানা রকমের অ্যাক্টিভিটিতে মেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেখানে তাদের নাচ-গানের একটি গোপন ভিভিও নিজের ইনস্টাগ্রামে আপ করেছেন প্রিয়াঙ্কা। তা ছড়িয়ে পরেছেন নেট দুনিয়ায়। 

প্রিনিকের পছন্দের গান ছিল Sucker। প্রসঙ্গত এই গানের হাত ধরেই প্রত্যাবর্তন হয়েছে জোনাস ব্রাদার্স-এর। এর আগে যদিও প্রিয়াঙ্কা বলেছিলেন গান গাইতে ভালোবাসলেও কারাওকে তাঁর এক্কেবারে নাপসন্দ। তবে এবার বোধহয় স্বামীর আবদারে বদলে ফেলেছেন তাঁর অপছন্দের তালিকা। 

ভিডিওতে দেখা যাচ্ছে, মনের আনন্দে গান গাওয়ার পাশাপাশি একে অপরের নাচের ছন্দে পাও মেলাচ্ছেন। নিককে দেখা গেল ক্যাশুয়াল পোশাকে। প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা-কালো ব্যাকলেস চেক ড্রেস।